শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিবন্ধন ফি কমছে মোটরসাইকেলের

news-image

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমছে। বিষয়টি বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
বৈঠক শেষে কমিটির সদস্য নাজমুল হক প্রধান সাংবাদিকদের বলেন, বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানোর একটি প্রস্তাব দিয়েছে। কমিটি মনে করে মোটরসাইকেলের নিবন্ধন ফি যুক্তিসংগত হারে কমানো উচিত। মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়েছে।
বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের জানুয়ারিতে মোটরসাইকেলের নিবন্ধন ফি ৪০ শতাংশ বাড়ানো হয়। বিআরটিএ নিবন্ধনের এই ফি কমানো এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত ৪০ শতাংশ নিবন্ধন ফি মওকুফ করার সুপারিশ করেছে। বর্তমানে ৮০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের নিবন্ধন ফি ১৩ হাজার ৯১৩ টাকা, ১০০ সিসি পর্যন্ত ১৯ হাজার ৬৬৩ টাকা এবং ১০০ সিসির বেশি মোটরসাইকেলের ২১ হাজার ২৭৩ টাকা লাগে। এর মধ্যে ডিজিটাল নম্বরপ্লেটের ফি অন্তর্ভুক্ত রয়েছে।
কমিটির সভাপতি মো.একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মনিরুল ইসলাম ও লুৎফুন নেছা অংশ নেন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ