,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য খুন, গ্রেফতার ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ববিরোদের জের ধরে প্রতিপক্ষের হামলায় হাজী আবু নাসের (৬৫) নামে সাবেক এক সেনা সদস্য খুন হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কসবা উপজেলা সদরের গৌরিয়ারূপ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গৌরিয়ারূপ গ্রামের বাসিন্দা মুসলেম উদ্দিন (৫০), মোহাম্মদ আলী (৬৪), মিন্টু মিয়া (৬২), ইসমাইল (২৮), দৌলত মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গৌরিয়ারূপ গ্রামের দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা হাজী আবু নাসেরের সঙ্গে একই গ্রামের কিছু লোকের একটি মাদরাসা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই সোমবার রাত ১০টার দিকে স্থানীয় কয়েকজন লোক আবু নাসেরের উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় আবু নাসেরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর