বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়ূরীর স্বামী মারা গেছেন

news-image

নায়িকা ময়ূরীর স্বামী ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলন হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ২৭ সেপ্টেম্বর (রবিবার) বিকালে ঢাকা সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, রেজাউল করিম খান মিলন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বছরখানেক পরিষদে অফিস করলেও তারপর থেকেই তিনি বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন। মিলন খানের দুজন স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় স্ত্রী হিসেবে চলচ্চিত্র নায়িকা ময়ূরীকে বিয়ে করেন।

পরবর্তীতে নিজের রাজনৈতিক জীবনে ময়ূরীকে সাথে নিয়ে ২০০৯ সালে বিএনপির ব্যানারে নির্বাচন করে ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মিলন খান। এদিকে নির্বাচিত হওয়ার মাস তিনেক পরই বিএনপি ছেড়ে সরকারদলীয় এমপি খন্দকার আসাদুজ্জামানের হাতে সোনার নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দান করে দলীয় কার্যক্রম চালিয়ে যান তিনি। তারপর থেকে মিলন বছরখানেক পরই বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে ময়ূরী এবং রেজাউল করিমের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ছাড়াছাড়ির খবর কেউ নিশ্চিত করতে পারেননি। সবগুলো মামলার জামিন নিয়ে সম্প্রতি মিলন তার বাড়িতেই বসবাস করছিলেন। গত রবিবার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ভূঞাপুর উপজেলার রাউতবাড়ি ঈদ গাঁ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে