,

‘ব্যর্থতার ভয় থেকেই বেশি পরিশ্রম’, কঙ্গনার পদাঙ্ক অনুসরণ করছেন কারিনা?

news-image

 

আলিয়া ভাট ব্যর্থতাকে ভয় পান। তবে তিনি মনে করেন ব্যর্থতার আশঙ্কাই তাকে সফল হতে পরিশ্রম করার প্রেরণা যুগিয়েছে। হাইওয়ে, ২ স্টেট, হাম্পটি শর্মা কী দুলহনিয়া-র মতো সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। তার মতে সফলতার জন্য ব্যর্থতার আশঙ্কাটা অনেক গুরুত্বপুর্ণ। তিনি বলেছেন,  ‘ফল না হওয়ার ভয় তো সব সময়ই থাকে। আমি বলতে পারব না যে, সাফল্য বা ব্যর্থতার ব্যাপারে আমি ভাবি না। সম্ভবত আমি এ ব্যাপারে সব সময়ই ভাবতে থাকি। আর এই কারণেই আরও বেশি পরিশ্রম করার প্রেরণা পাই।80675_alia
 
 
প্রখ্যাত পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের কন্যা আলিয়া মনে করেন, ভবিষ্যতের কথা বেশি চিন্তা করলে বর্তমানের সুন্দর সময়টা হারিয়ে যায় তাঁর কথায়, কঠোর পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠার পাশাপাশি সহকর্মীদের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা এবং ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলিয়ার আগামি সিনেমা ‘শানদার’। তিনি বলেছেন, এই সিনেমায় কাজ করে তাঁর অন্য ধরনের অনুভূতি হয়েছে। আগামী ২২ অক্টোবর এই সিনেমা মুক্তি পাবে। 


কঙ্গনার পদাঙ্ক অনুসরণ করছেন কারিনা?
বলিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কারিনা কাপুর খান। শহীদ কাপুরের বিপরীতে ‘উড়তা পাঞ্জাব’, অর্জুন কাপুরের বিপরীতে ‘কি অ্যান্ড কা’ ছবিতে কাজ করছেন তিনি। এছাড়া কৃষিকা লুল্লার নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়ের জন্য কথা চলছে কারিনার।
66007_karina
 
নারীকেন্দ্রিক ছবি ‘এনএইচ১০’ ও ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবিতে সফলতা পাওয়ার পর নতুন প্রজেক্ট হাতে নিচ্ছেন কৃষিকা লুল্লা। নতুন ছবিটির নির্মাতা হিসেবে কাজ করতে যাওয়া কৃষিকা বলেছেন, এটা সত্যি, শোয়েব ও আমি একটি নারীকেন্দ্রিক ছবি নিয়ে কাজ করছি।
 
তবে ছবির প্লট নিয়ে একদমই মুখ খোলেননি কৃষিকা। তিনি বলেছেন, ছবিটির এখনো স্ক্রিপ্ট লেখা হচ্ছে।
 
ছবিটি পরিচালনা করবেন শোয়েব মানসুর। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কাজ করার জন্য কারিনা কাপুরের সাথে কথা চলছে।
 
একটি সূত্র জানিয়েছে, কারিনা শোয়েবের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এটি শোয়েব জানতে পেরে তখন তিনি ভারতে এসে কারিনার সাথে কিছু আইডিয়া নিয়ে আলোচনা করেছেন। কারিনা এগুলো শুনে খুশি হয়েছেন। শোয়েবের সাথে তিনি শিগগিরই ছবিতে কাজ করতে যাচ্ছেন। 
karina khan
বলিউডে নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়ের রাণী কঙ্গনা রনৌত। এরই মধ্যে তিনি ‘কুইন’, ‘তানু ওয়েডস মানু’ ও ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবিতে অভিনয় করে সাফল্য দেখিয়েছেন। এবার কারিনাও বোধহয় সেই পথেই হাঁটতে যাচ্ছেন!  
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ