শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের লক্ষ্য ১৪৩ রান

BD AAPক্রীড়া প্রতবিদেক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১৪৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে সংযুক্ত আরব আমিরাত।টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে।

অধিনায়ক খুররম খান দলের এ সংগ্রহে সামনে থেকেই নেতৃত্ব দেন। মাত্র ৩৫ বলে ৬ বাউন্ডারি এবং ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৪ রান করে তিনি ফরহাদ রেজার দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এছাড়াও ২৩ বলে ৫ বাউন্ডারিতে ৩১ রান করা ওপেনার ফাইজান আসিফও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শাইমান আনোয়ার  ও ওপেনার আমজাদ আলী ১৯ রান করে করেন।

বাংলাদেশের পক্ষে ফরহাদ রেজা ২ ওভারে ২৫ রান ব্যয় করে দুটি উইকেট নেন। এছাড়াও আল আমিন হোসেন, রুবেল হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাক একটি করে উইকেট নেন।

এর আগে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক খুররম খান। প্রতি দলে ১৫ জন খেলোয়াড়ই অংশ নিচ্ছেন এ ম্যাচে। তবে ব্যাটিং ও ফিল্ডিং করতে পারবেন ১১ জন করে।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত ২০ ওভার ১৪২/৭ (খুররম ৪৪, ফাইজান ৩১, আমজাদ ১৯, শাইমান ১৯, শেঠি ১১, ফরহাদ ২/২৫, রাজ্জাক ১/১৫, রুবেল ১/১৮, মাহমুদুল্লাহ ১/১৯, আল আমিন ১/২৫)

বাংলাদেশ দল: তামিম ইকবাল,আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক),নাসির হোসেন,মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক,ফরহাদ রেজা, আব্দুর রাজ্জক, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।

সংযুক্ত আরব আমিরাত দল: খুররম খান (অধিনায়ক), আমজাদ আলী, ফাইজান আসিফ, এএম গুরুগে, রোহান মোস্তফা, শায়মান আনোয়ার, শাদিপ সিলভা, স্বপ্নিল পাতিল, ভিক্রান্ত শেঠি, মোয়াজ কাজি, রোহিত সিং, শরিফ আসাদুল্লাহ, আহমেদ রেজা। 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান