,

অঙ্গার’ নিয়ে বান্দরবানে ঈদ কাটালেন জলি

news-image

ঈদে কেউ বা বাড়িতেই অলস সময় কাটিয়েছেন। আবার কেউ নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু এ সময়ের আলোচিত অভিনেত্রী জলি পুরোদমে ব্যস্ত শুটিংয়ের কাজে। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে 'অঙ্গার'। এ ছবির কাজে নবাগতা জলি ঈদের আগে থেকেই অবস্থান করছেন বান্দরবানে।0.jolly3

কথা হলো তার সঙ্গে। বললেন, 'এখন চট করে মনে করতে পারছি না। সম্ভবত এ  মাসের ১৬ তারিখে চলে এসেছি বান্দরবানে। তখন থেকেই শুটিংয়ে ব্যস্ত। শুধুমাত্র ঈদের দিনটিতে কোনো শুটিং ছিল না। ঈদের আগের দিনটিতেই দারুণ ব্যস্ত ছিলাম। জাজ মিডিয়ার শুটিং ইউনিট গরু-খাসি কোরবানির ব্যবস্থা রেখেছিল। কাজেই ঈদের আমেজ কিছুটা তো ছিলই। বান্দরবানে শুটিংয়ের ব্যস্ততা, সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ- সব মিলিয়ে দারুণ সময় যাচ্ছে'। ঠাণ্ডা লেগেছে, গলাটা একদম ভেঙে গেছে। বেশ পেরেশানি নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে জানালেন, আগামী মাসের ২০ তারিখ পর্যন্ত বান্দরবানেই থাকতে হবে। পুরোটা সময় শুধু শুটিং আর শুটিং। বাড়ির সবাইকে দারুণ মিস করছেন। তবে নিয়মিত কথা হয় তাদের সঙ্গে। এভাবেই পরিবার-পরিজন আর অভিনয় নিয়ে সময় কাটাতে চান।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে 'অঙ্গার'। এ ছবির  পরিচালক বাংলাদেশের ওয়াজেদ আলী সুমন। রোমান্টিক অ্যাকশনধর্মী ছবিটিতে আরো আছেন অমিত হাসান, মুম্বাইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতাভ দত্ত প্রমুখ।

কলকাতার নায়ক ওম ও বাংলাদেশের জলিকে 'অঙ্গার'-এর কেন্দ্রিয় চরিত্রে দেখা যাবে। অভিনয়ের প্রতি দারুণ আগ্রহ জলির। ভালো ছবিতে কাজ করতে চান। এ ছবির মধ্য দিয়েই এ দেশের চলচ্চিত্র অঙ্গনে জলির অভিষেক হতে চলেছে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ