,

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা। আজ শুক্রবার সকাল ৮টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ্ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ও ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামছুল হক।
ঈদগাহ্ মাঠে নামাজ আদায় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এ.কে.এম এমদাদুল বারী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ। পরে নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এদিকে কাজীপাড়া ঈদগাহ্ মাঠ ছাড়াও জেলা শহরের টেঙ্কেরপাড়, শেরপুর ঈদগাহ মাঠ, গোকর্ণ লঞ্চঘাট ঈদগাহ মাঠ, ভাদুঘর শাহী ঈদগাহ মাঠসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ