রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ মাঠ প্রস্তুত মুসল্লিদের বরণ করতে

news-image

মুসল্লিদের বরণ করতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ। জেলার সবচেয়ে বড় এ ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি। 

শুক্রবার সকাল ৮টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শহরের ট্যাঙ্কের পাড় ঈদগাহ মাঠ, সদর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণ, কাউতলী শেরপুর ঈদগাহ মাঠ, ভাদুঘর ঈদগাহ্ মাঠসহ জেলার সবকটি উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ইতোমধ্যে জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে যথাসময়ে জেলা জামে মসজিদে (বড় মসজিদ) ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকছে জেলা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জণ ঘোষ  জানান, মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ঈদগাহ মাঠের পাশাপাশি ঝুঁকিপূর্ণ সব ঈদগাহগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 

এছাড়া ঈদের দিন সকাল থেকেই পুলিশের মোবাইল পেট্রল টিম, স্ট্রাইকিং ফোর্স ও সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করবেন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ