,

হুমায়ূনের গল্পে মাহি, নির্মাণে শাওন

news-image

 সিনেমা নির্মাণের ঘোষনা দিলেন অভিনত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে তিনি নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’।  

আগামী একমাসের মধ্যেই চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি। চলচ্চিত্রটিতে অভিনয়ের মাধ্যমে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নি:সন্দেহে মাহি ভক্তদের জন্য চমকে দেয়ার মতো খবর এটি।

এ প্রসঙ্গে শাওন বলে‌ন‌, অল্প সময়ে এমন দু:সাহসিক কাজের সিদ্ধান্ত নেয়া এবং প্রিয় মানুষগুলোকে পাশে পাওয়ার পেছনে রহস্য একটাই। হুমায়ূন আহমেদ এর জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ছবি বানানোর স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেড়াচ্ছি অনেকদিন ধরে। সেই স্বপ্নপূরণের তারিখটা হুমায়ূনের জন্মদিনে হতে যাচ্ছে। এর চেয়ে আনন্দের আর কিবা হতে পারে।’

চলচ্চিত্রটিতে মাহি ছাড়াও আরো থাকছেন চিত্রনায়ক রিয়াজ, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ।

সঙ্গীতায়োজনে থাকবেন এস আই টুটুল, ইমন সাহা। ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন শাওন।



ছবিটির প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক শাওন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ