শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার নারীর উন্নয়নে নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন করছে- জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। বর্তমান সরকার নারীর উন্নয়নে নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন করছে। তিনি গতকাল বুধবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে “ নারীর ক্ষমতায়নে নারী উন্নয়ন ফোরামের সাফল্য ও সম্ভাবনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোহাম্মদ আজাদ ছাল্লালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন আরো বলেন, নারীর উন্নয়নের জন্য আমাদের মানুষিক অবস্থার পরিবর্তন করতে হবে। নারীরা সম্মিলিত শক্তি হিসেবে সমাজে বিচরণ করবে এটাই সরকার আশা করে। তিনি বলেন, আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবেনা। নিজের দায়িত্ববোধ নিয়েই কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে নারী ফোরামের কাজ করার সুযোগ রয়েছে। নারীরা যাতে নির্যাতনের শিকার না হয় সেজন্য পুলিশ সুপারের কার্যালয়ে নারী নির্যাতন সেল খোলা হয়েছে। নারীদের সমাজের বাস্তবতা, পরিস্থিতি বুফে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে আমাদের সকল সেক্টরেই উন্নয়ন হয়েছে। তিনি বলেন, সমাজের উন্নয়নের জন্য দরকার স্থিতিশীলতা। এজন্য সরকার কাজ করছে। তিনি সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মশালায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত বনিক, প্রেসক্লাব সভাপতি সৈয়দ এমরানুর রেজা, বাঞ্চারামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর, জেলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিছার, আখাউড়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার রৌনকআরা, আখাউড়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, শাপলা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম. শাহীন, আখাউড়া উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস আক্তার প্রমুখ।
কর্মশালায় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ আনিসুল হক ভূইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোয়াজ্জেম আহম্মদ, ইউপিজিপি ব্রাহ্মণবাড়িয়ার জেলা ফ্যাসিলেটর শংকর দেবনাথ, ইউজিপি’র পিএ নাদিরা সুলতানা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, বিভিন্ন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি মহিলা সদস্যা, সাংবাদিকগনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।