,

কসবায় শিশুর সামনে মাকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তি

news-image

বিশেষ প্রতিনিধি : বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলি গ্রামের ১২ বছরের ছেলের সামনে তার মা রিজিয়া বেগমকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামী একই গ্রামের আবদুল আলিমের পুত্র মোঃ আল আমিন (৩০) ব্রা‏‏হ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে গত শুক্রবার গভীর রাতে আল আমিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল শাহআলম মিয়ার ঘরে ঢুকে শিশু সন্তান মাশুক ভূইয়া ও তার স্ত্রী রেজিয়া বেগমকে হাত পা বেঁধে শিশু সন্তানের সামনেই মাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। শিশুর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ঘটনার সাথে জড়িতদের চিনেছে বলে সে জানায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, হত্যা মামলার আসামী মোঃ আল আমিনকে ৩ দিনের রিমান্ডে আনা হলে প্রথম দিনেই ঘটনা সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল বুধবার সকালে ব্রা‏হ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে