এবার গোমাংস বিতর্কে সোনাক্ষী

news-image

এবার গোমাংস বিতর্কে সোনাক্ষীবলিউড অভিনেত্রী সোনম কাপুরের পর এবার বিতর্কে জড়িয়েছেন আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গতকাল মঙ্গলবার গোমাংস নিষিদ্ধ নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। খবর জিনিউজ এবং এনডিটিভির।

খবরে বলা হয়, মাত্র একদিন আগেই মহারাষ্ট্রে সপ্তাহব্যাপী জৈন উৎসবের সময় গোমাংস নিষিদ্ধ হওয়া নিয়ে মন্তব্য করে টুইটারে আক্রান্ত হয়েছেন সোনম। এবার মন্তব্য করে রেহাই পেলেন না সোনাক্ষীও। সোনাক্ষী টুইট করার পরই ঝাঁপিয়ে পড়েছে টুইটিরা। এর আগে প্রাক্তন স্বাস্থমন্ত্রী ডা. হর্ষ বর্ধনের উদ্দেশ্যে করা একটি টুইট উল্লেখ করে সোনাক্ষীকে দ্বিচারিতা করছেন বলে মন্তব্য করেছেন এক টুইটি। 

তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন কারণে টুইটারে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। এমনকি অনেকে তার স্থূলতা নিয়ে কথা বলেছেন। সে সময় তার পক্ষে বলিউডের অনেক সেলিব্রেটি টুইট করেন। 

বর্তমানে হাঙ্গেরীর বুদাপেস্টে নতুন সিনেমা ‘ফোর্স ২’র শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সোনাক্ষী। 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ