,

নতুন টাকার নোট পাচ্ছেন না ব্রাহ্মণবাড়িয়াবাসী

news-image

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক থেকে সোনালী ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কোনো নতুন টাকার নোট সরবরাহ করা হয়নি। এর ফলে এবারের ঈদে নতুন টাকা থেকে বঞ্চিত হচ্ছেন পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসী।


সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশে ব্যাংকের কাছে নতুন-পুরাতন মিলিয়ে মোট ১২০ কোটি টাকা চেয়েছিল সোনালী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখা। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো নতুন টাকার নোট পাঠানো হয়নি। 


পরবর্তীতে চিঠির মাধ্যমে সোনালী ব্যাংকের নরসিংদী শাখা থেকে পুনঃপ্রচলন যোগ্য ১০০ কোটি টাকা সংগ্রহ করার কথা জানানো হয়। সংগ্রহকৃত এসব টাকার মধ্যে সবগুলোই এক হাজার টাকার নোট। তাই এসব নোটে আগ্রহ নেই গ্রাহকদের।


এদিকে সোনালী ব্যাংক থেকে নতুন টাকা সরবরাহ না করায় ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি ব্যাংকের শাখাগুলো বিপাকে পড়েছে। চাহিদা অনুযায়ী ব্যংকগুলো তাদের গ্রাহকদের নতুন টাকার নোট দিতে পারছে না। এর ফলে গ্রাহকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।


সোমবার সকালে ন্যাশনাল ও এবি ব্যাংকে নতুন টাকার নোট নিতে আসা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা হলে তারা জাগো নিউজকে জানান, প্রতি বছর দুটি ঈদেই পরিবারের ছোট ছেলে-মেয়েরা নতুন টাকার জন্য বায়না ধরে। কিন্তু এ বছর ব্যাংক থেকে তারা নতুন টাকার নোট পাননি। এর ফলে হতাশ হয়েই বাড়ি ফিরতে হচ্ছে তাদের।


এ ব্যাপারে সোনালী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার ব্যবস্থাপক সেলিম জাহাঙ্গীর জাগো নিউজকে জানান, গত রোজার ঈদে আমরা কিছু নতুন টাকার নোট পেয়েছিলাম। কিন্তু এ বছর আমাদের কোনো নতুন নোট দেয়া হয়নি। এর ফলে আমরা অনেকটা নিরুপায় হয়েই গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছি।





 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ