,

ভারতে ‘সেক্সিয়েস্ট কাপল’ রণবীর-ক্যাট

news-image

বক্স অফিসে সময়টা খুব ভাল যাচ্ছে না বলিউড অভিনেতা রণবীর কাপুরের। তবে 'ইয়ে জাওয়ানি হে দিওয়ানি' তারকার জনপ্রিয়তা তাতে এতটুকু কমেনি। ভারতের একটি পত্রিকা পরিচালিত এইচটি ইয়ুথ সার্ভে নামে এক জরিপে সবচেয়ে 'যৌন আবেদন সম্পন্ন পুরুষ' নির্বাচিত হয়েছেন রাণবীর। জরিপে রণরীরের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে 'সেক্সিয়েস্ট ম্যান' এর তালিকায় প্রথম হন রণবীর। দ্বিতীয় স্থানে চলে যান ভারতের টেস্ট অধিনায়ক। জরিপে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও সিদ্ধার্ত মালহোত্রা রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।
 
জরিপ অনুসারে ভারতের সবচেয়ে যৌন আবেদনময়ী নির্বাচিত হয়েছেন রণবীরের 'প্রেমিকা' ক্যাটরিনা কাইফ। দুই তারকার প্রেম নিয়ে বলিউড পাড়ায় অনেক দিন ধরেই জল্পনা চলে আসছিল। প্রকাশ্যে মুখ না খুললেও ভবিষ্যতে দুজনের ঘর বাঁধা একপ্রকার নিশ্চিতই মনে করেন তাদের সমর্থকরা।  রণবীরের সঙ্গে সেক্সিয়েস্ট উইম্যান হিসেবে ক্যাটরিনার প্রথম স্থানে চলে আসাটা তাই কাকতালীয়ই বটে! সূত্র: ইন্ডিয়াডটকম ও টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ