,

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

news-image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মাওনা ফ্লাই ওভারের উত্তর পাশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত এবং আহত হয়েছে ৪ জন। পুলিশ হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, শ্রীপুর থেকে ব্রয়লার মুরগীর খাবার নিয়ে একটি ট্রাক ময়মনসিংহের উদ্দেশ্যে গাজীপুরের মাওনা ফ্লাই ওভার ব্রিজের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওঠে। এসময় ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সামনের দিকে সজোরে আঘাত করে।
এতে ঘটনাস্থলে দুই জন নিহত এবং অপর ৫ জন আহত হয়। মাওনা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। হতাহতদের মধ্যে ট্রাকের যাত্রী ও পথচারী রয়েছে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ