সোমবার স্নাতক পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ

news-image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের স্নাতক পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত হবে। এদিন রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে বলে রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, সারাদেশের ১ হাজার ৬৮১টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেন। 


সেশন জট কমানোর লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী স্নাতক পাস ও সার্টিফিকেট পরীক্ষার ৩ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে ফল জানা যাবে। এ ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। 


এ ক্ষেত্রে যে কোনো অপারেটরের মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu স্পেস Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে। 


 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার