,

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোররাতে জেলা শহরের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুরাদ (১৮) জেলা শহরের মধ্যপাড়া এলাকার কিবরিয়া মিয়ার ছেলে ও রিপন (১৯) একই এলাকার আাওয়াল মিয়ার ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফুলবাড়িয়া এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে ভারতীয় ব্র্যান্ডের একটি চোরাইকৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ মুরাদ ও রিপনকে তাড়া করে। এরপর র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে