ব্রাহ্মণবাড়িয়ার নদী থেকে গাঁজা ভর্তি নৌকাসহ আটক ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে গাঁজাভর্তি একটি নেীকা সহ চারজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।গাজা ভর্তি নৌকাটি একটি ইটের নৌকায় করে মজলিশপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার পথে শ্মশান ঘাট এলাকায় পুলিশ এটিকে আটক করে। আটক কৃতরা হচ্ছে, মিজান মিয়া (২৮), এরশাদ মিয়া (৩৫), আবু মিয়া (৫৫) এবং মামুন মিয়া (৪০)। তাদের সবার বাড়ি সদর উপজেলার মজলিশপুর গ্রামের।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টার দিকে শহরের শ্মশান ঘাট এলাকা থেকে গাজা সহ নৌকাটি আটক করা হয়। তিনি জানান, ইটের নৌকার ভেতরে বিশেষ ভাবে গাঁজার ৬টি বস্তা পাচারের চেষ্টা করছিল। তিনি আরো জানান, গাঁজা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্বে মাদক আইনে মামলা রুজুর প্রকৃয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার