শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১টার  দিকে   সদর উপজেলার নাটাই  দক্ষিণ  ইউনিয়নের  শালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া (৪৫) শালগাঁও গ্রামের ৬নং ওয়ার্ডআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া   সদর   মডেল   থানার   ভারপ্রাপ্ত   কর্মকর্তা   আকুল   চন্দ্র   বিশ্বাস জানান,   দুপুরে   নিজ   বাড়িতে   বৈদ্যুতিক   লাইনে   কাজ   করার   সময়   হঠাৎ   করে বিদ্যুৎস্পৃষ্ট   হন   বাবুল।   পরে   তাকে   মুমূর্ষ   অবস্থায়   উদ্ধার   করে   জেলা   সদর হাসপাতালে   নিয়ে   গেলে   সেখানে   কর্তব্যরত   চিকিৎসক   তাকে   মৃত   ঘোষণা করেন।