,

মেডিকেল প্রশ্নপত্র ফাঁস

news-image

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও-এ ইউজিসির কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। র‌্যাব ইউজিসির কার্যালয়ে ওমর সিরাজের কক্ষে তল্লাশি চালিয়ে প্রশ্নপত্রের সন্ধান পায়।

 র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ইউজিসির সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতের কথা স্বীকারও করেছেন ইউজিসির সহকারী পরিচালক সিরাজ। তিনি প্রশ্নপত্র ফাঁসের কাজটি সহজে করার জন্য সম্প্রতি চীন থেকে একটি অত্যাধুনিক মেশিনও এনেছেন বলে র‌্যাবের কাছে তিনি নিজেই স্বীকার করেছেন। তবে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজকের  ভর্তি পরীক্ষায় চারজনকে প্রশ্নপত্র দেয়ার কথা ছিলো তার। র‌্যাব বিষয়টি বুঝতে পেরে বেশ কিছু দিন ধরে তার ওপর নজরদারি করছিল।

তিনি আরো জানান, আটক বাকি দুইজন প্রশ্নপত্র সমাধান করার কাজে নিয়েজিত ছিলো।প্রশ্নপত্র ফাঁস নিয়ে এই চক্রটি দীর্ঘ দিন ধরেই কাজ করছিল।

এর আগে মঙ্গলবার রাতে একই অভিযোগে মহাখালী ডিওএইচএস থেকে ৩৮ হাজার টাকা এবং ১ কোটি ২১ লাখ টাকার চেকসহ চারজনকে আটক করা হয়। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ