রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাসির (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসির পাইকপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাইকপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযন চালিয়ে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলেও জানান তিনি।