,

মা হতে যাচ্ছেন অভিনেত্রী রুহি, ভক্তদের ভালোবাসার পোশাকে সাজলেন আলিয়া

news-image

মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহির মা হতে যাচ্ছেন। গেল বছরের ৩ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন ব্রিটিশ প্রবাসী বাংলাদেশি নির্মাতা মনসুর আলির সঙ্গে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেই সুখবরটি দিয়েছেন রুহি। মা হওয়া প্রসঙ্গে রুহি বলেছেন, যে কোনো নারীর জন্যই মা হওয়ার অনুভূতি অসাধারণ। এই আনন্দ স্বর্গীয়। আমি গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। আমরা এখন আলি পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

মনসুর আলির পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ এবং অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবি দুটি প্রশংসিত হয়েছে। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’। এছাড়া ওপার বাংলার ‘গ্ল্যামার’ নামের একটি ছবিতেও কাজ করেছেন তিনি।

 

ভক্তদের ভালোবাসার পোশাকে সাজলেন আলিয়া
 ভক্তের ভালোবাসায় নিজেকে সাজালেন আলিয়া। এক ভক্তের পাঠানো ডুডল ও স্কেচ করা পোশাক পরলেন আলিয়া।

শানদারের টাইটেল সঙ মুক্তি উপলক্ষে এই পোশাক পরে টুইটারে ছবি পোস্ট করেন আলিয়া। alia

শানদার মু্ক্তির আগেই হিট শহিদ-আলিয়া জুটি। বিকাশ বহেল পরিচালিত ছবি মুক্তি পাচ্ছে আগামী ২২ অক্টোবর। আপাতত উড়তা পাঞ্জাব ছবির শুটিংয়ে ব্যস্ত আলিয়া। এছাড়াও তাঁর হাতে রয়েছে কাপুর অ্যান্ড সনস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ