ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি : বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার পৌর শহরের লাখি বাজার সংলগ্ন কাপড় পট্টি এলাকায় স্বর্ণ ব্যবসায়ী অমৃত বণিক তার নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান ঝলক শিল্পালয় ভবনের ৪র্থ তলা সম্প্রসারণের কাজ চলছিল। দুপুর প্রায় ৩টার দিকে নির্মানাধীন ভবনে ছাদের রড লাগানোর সময় বেশ কয়েকটি রড সংলগ্ন ৩৩ হাজার কেভির বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এতে মুহুর্তের মধ্যে নির্মান শ্রমিক সুমন মিয়া (১৮) ও ইমরান (২০) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষনা করে। তার বাড়ি সদর উপজেলার বাকাইলের শ্যামপুর গ্রামে। এদিকে মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ভবন নির্মানের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইতিপূর্বে বেশ কয়েকবার ভবন মালিক অমৃত বণিককে অবহিত করা হলেও তাতে সে কোন কর্ণপাত করেনি।











