শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে তৈরি করুন খাসির বিভিন্ন পদ

news-image

২গরুর মাংসের পাশাপাশি খাসির মাংস দিয়ে হতে পারে সুস্বাদু ও ভিন্ন আয়োজন। এমনই কিছু বিশেষ আয়োজন নিয়ে রয়েছে আজকের রেসিপি।
 খাসির রেজালা
 উপকরণ :
– মাটন হাড় ছাড়া ১ কেজি
– পেঁয়াজ ২০০ গ্রাম
– আদা বাটা ৩ টেবিল চামচ
– রসুন বাটা ৩ টেবিল চামচ
– কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ
– তেল ৫০ গ্রাম
– টক দই ১০০ গ্রাম
– মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
– টমেটো ২ পিস
– এলাচ ৫ পিস
– তেজপাতা ৫ পিস
– দারুচিনি ১০ গ্রাম
– জয়ত্রী ৫ পিস
– জায়ফল আধা পিস
– জিরা গুঁড়া ২ টেবিল চামচ
– লবণ পরিমাণমতো
– ধনে গুঁড়া ১ টেবিল চামচ
– গুঁড়াদুধ ১০০ গ্রাম
– ঘি ২ টেবিল চামচ
– হলুদ ১ টেবিল চামচ
 প্রস্তুত প্রণালি :
 হাড় ছাড়া খাসির মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাজুবাদাম বাটা, টক দই, তেল, লবণ, জায়ফল, জয়ত্রী বাটা, মরিচ গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিন। আস্তে আস্তে নাড়তে নাড়তে রান্না করুন। মাংস সিদ্ধ হলে গরম মসলার গুঁড়া, ঘি এবং ভাজা জিরার গুঁড়া, গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন। একটু বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন খাসির রেজালা।
 খাসির কোরমা
 উপকরণ :
– খাসির মাংস এক কেজি
– আদাবাটা এক টেবিল-চামচ
– দারচিনি বড় চার টুকরা
– তেজপাতা দুটি
– লবণ দুই চা-চামচ
– ঘি আধা কাপ
– কাঁচা মরিচ আটটি
– কেওড়া দুই টেবিল-চামচ
– তরল দুধ দুই টেবিল-চামচ
– পেঁয়াজবাটা সিকি কাপ
– রসুনবাটা দুই চা-চামচ
– এলাচি ৪টি
– টক দই আধা কাপ
– চিনি চার চা-চামচ
– দেশি পেঁয়াজকুচি আধ কাপ
– লেবুর রস এক টেবিল-চামচ
– জাফরান আধা চা-চামচ (দুই টেবিল-চামচ তরল দুধে ভিজিয়ে ঢেকে রাখুন)
 প্রণালি:
 মাংস টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব বাটা মসলা, গরম মসলা, টক দই, সিকি কাপ ঘি ও লবণ দিয়ে মেখে হাত ধোয়া পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন। মাংস সেদ্ধ না হলে আরও পানি দিন।
 
পানি অর্ধেক টেনে গেলে কেওড়া ও কাঁচা মরিচ দিয়ে আবার হালকা নেড়ে ঢেকে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর পাশের চুলায় বাকি ঘি গরম করে পেঁয়াজকুচি সোনালি রং করে ভেজে মাংসের হাঁড়িতে দিয়ে বাগার দিন। তারপর চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুধে ভেজানো জাফরান ওপর থেকে ছিটিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখুন। তারপর ঢাকনা খুলে লেবুর রস দিয়ে হালকা নেড়ে আঁচ একেবারে কমিয়ে তাওয়ার ওপর ঢেকে প্রায় ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মতো দমে রাখুন। যখন কোরমা মাখা মাখা হয়ে বাদামি রং হবে এবং মসলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ