বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানি, ফেসবুক দিল ক্ষতিপূরণ

news-image

যৌন হয়রানির জন্য ফেসবুককে দায়ী করলেন এক বাবা। শুধু ফেসবুককে দায়ী করেই ক্ষান্ত হননি। আদালতে মামলা করার জন্য ঠুঁকে দেন। বিধিবাম দেখে আদালতের বাইরে সেই সমস্যা মিটিয়ে ফেলতে আর্থিক ক্ষতিপূরণ দিল ফেসবুক।

ঘটনাটি ঘটেছে উত্তর আয়ারল্যান্ডে। সেদেশের এক বাসিন্দা ফেসবুকের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। তিনি আদালতকে জানান, তার কন্যা ভুয়া বয়স লিখে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল।
১৩ বছর বয়সের আগে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয় না। কিন্তু, যিনি অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তার প্রকৃত বয়স যাচাই করে নেওয়ার কোনও ব্যবস্থা ফেসবুক কর্তৃপক্ষ রাখেননি।
তাই তার কন্যা ১১ বছরেই ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলতে পেরেছিল। সেখানে নিজের বিভিন্ন ছবি সে আপলোড করত এবং একাধিক পুরুষকে অনলাইন যৌনাচারে আহ্বান করত। সুযোগ নিয়ে অনেকেই তার কন্যাকে নানা ভাবে শোষণ করেছে বলে উত্তর আয়ারল্যান্ডের সেই অভিযোগকারী দাবি করেছেন।


ফেসবুক কর্তৃপক্ষ প্রকৃত বয়স যাচাই করে নিলে এই পরিস্থিতি তৈরি হত না বলে অভিযোগকারীর দাবি। অ্যাকাউন্ট খোলার পদ্ধতিতে এই গলদ থাকার ফলে আরও অনেকেই এই ধরণের শোষণের শিকার হতে পারে বলে তার আশঙ্কা।
কয়েক বছর ধরেই এ নিয়ে আইনি জটিলতা চলছিল। আদালতের রায় আসা পর্যন্ত এই জটিলতা আর জিইয়ে রাখতে চাননি মার্ক জুকেরবার্গের আইনি পরামর্শদাতারা। তাই আদালতের বাইরেই নিষ্পত্তির ব্যবস্থা। কত টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে তা অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ জানাননি। অভিযোগকারী ও তাঁর পরিবারের পরিচয়ও গোপন রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা