নকল রেভিনিউ স্ট্যাম্পসহ যুবক আটকের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক : গত সোমবার সন্ধ্যায় নকল রেভিনিউ স্ট্যাম্পসহ তোফাজ্জল হোসেন শ্রাবণ (১৮) নামে এক যুবককে আটকের ঘটনায় তিনজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- তোফাজ্জল হোসেন শ্রাবণ, আজাদ চৌধুরী ও আশরাফ ভেন্ডার।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাকি দুই আসামি আজাদ চৌধুরী ও আশরাফ ভেন্ডার পলাতক রয়েছে। তবে তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শহরের পীড়বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে ১০০টি নকল রেভিনিউ স্ট্যাম্পসহ তোফাজ্জল হোসেন শ্রাবণকে আটক করে পুলিশ।











