যাত্রাবাড়ীতে বিআরটিসির বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ীতে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতাল শুরুর আগের দিন শনিবার সকালে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভায়। বিআরটিসির এই বাসটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিল বলে জানা গেছে।



যাত্রাবাড়ী খানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, বাসটি পুরোপুরি পুড়ে গেছে। পুলিশও ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।



এর আগে বিএনপির শীর্ষ তিন নেতাকে গ্রেফতারের পর রাজধানীর ফকিরাপুল, কারওয়ান বাজার ও নয়াপল্টন এলাকায় শুক্রবার রাতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।



প্রসঙ্গত, রোববার ভোর থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতাল আহ্বানের পরপরই শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আজ আদালতে হাজির করার কথা রয়েছে

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী