বাংলাদেশের আগেই কলকাতায় মুক্তি পাচ্ছে ‘আশিকী’, ওই ধরনের ছবির চিত্রনাট্য না পড়েই বাতিল করে দেই’

news-image

নির্ধারিত ছিল দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাবে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদলের কথা জানালো কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ। তাই বাংলাদেশে মুক্তির আগেই কলকাতায় মুক্তি পাচ্ছে ‘আশিকী’।

আগামী ২৫ সেপ্টেম্বর ঈদুল আযহা’র দিন বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাবার কথা ছিলো আশিকী’র। কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে আগামী ১৮ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি। তবে বাংলাদেশে পূর্ব নির্ধারিত তারিখেই ছবিটি মুক্তি পাবে।

‘আশিকী’ ছবিতে বাংলাদেশের নুসরাত ফারিয়া’র বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ। ছবিটি যৌথভাবে  প্রযোজনা করেছেন আশোক পতি ও আব্দুল আজিজ।

 

ওই ধরনের ছবির চিত্রনাট্য না পড়েই বাতিল করে দেই' 

অভিনয় প্রতিভায় দর্শককে ছুয়ে গেছেন সুরভিন চাওলা। কিন্তু বর্তমানে কেবল যৌনউত্তেজক ছবি করার প্রস্তাব পাচ্ছেন বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী । আপাতত এ ধরণের চরিত্রে অভিনয় করতে চান না বলে জানান তিনি।image_268639.iaefruyiewafref

৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, অভিনয়ের প্রস্তাবগুলোর সদ্ব্যবহার করতে চান তিনি। কিন্তু ‘হেট স্টোরি-২’ সিনেমায় কাজ করার পর থেকে কেবল যৌনউত্তেজক ছবি করার প্রস্তাব পাচ্ছেন। ভিন্ন ধরণের ছবিতে কাজ করতে চান বলে তিনি এসব প্রস্তাব ফিরিয়ে দেন।

সুরভিন আরও বলেন, যৌনতা বিষয়ক কোনও চরিত্রের কথা শুনলে তিনি চিত্রনাট্য না পড়েই কাজটি বাতিল করে দেন। ‘ওয়েলকাম ব্যাক’ ছবির ‘আনিজ বাজমি’ আইটেম গানে সর্বশেষ দেখা গেছে সুভরিন চাওলাকে। 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ