,

নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

news-image

ভক্তদের শ্রদ্ধা ও ভালবাসায় নিউইয়র্কে মহানায়িকা সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসবটি পরিণত হয়েছিল সুচিত্রা সেন স্মরণোৎসবে। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএস-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন, চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার, নাট্যাভিনেত্রী রেখা আহমেদ ও লুৎফুন নাহার লতা।

চলচ্চিত্র উৎসবের আহ্বায়ক গোপাল সান্যাল-এর তত্ত্বাবধান ও ফাহিম রেজা নুরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বেলাল বেগ, মনজুর আহমেদ, সউদ চৌধুরী, মুহাম্মদ ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, অধ্যাপক হুসনে আরা বেগম, মিথুন আহমেদ, মিনহাজ আহমেদ, আকবর হায়দার কিরন, শাকিল মিয়া প্রমুখ। উদ্বোধনী দিনে উত্তম-সুচিত্রা অভিনীত 'সাগরিকা' ছবিটি প্রদর্শিত হয়। মধ্যরাত পর্যন্ত হলভর্তি দর্শক ছবিটি উপভোগ করেন। 
উৎসবের দ্বিতীয় ও শেষ দিন 'সাড়ে ৭৪' ও 'পথে হলো দেরী' ছবিদুটি প্রদর্শিত হয়। উৎসবে পাবনায় সুচিত্রা সেনের দখলমুক্ত পৈত্রিক বড়িটি দ্রুত আর্কাইভ নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে