বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বোকা খোকা’য় প্রভা , মেহেদি রাঙানো হাত নিয়েই শুটিংয়ে সুমাইয়া শিমু

news-image

একটা নৌকা ভেসে যাচ্ছে। নৌকার মাঝি হলেন দর্শক নন্দিত অভিনেতা মোশাররফ করিম। আর নৌকায় বসে আছেন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

কোথায় যাচ্ছেন তারা? এটা মূল বিষয় নয়। সম্প্রতি গ্রামীণ পটভূমিতে নির্মিত একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন তারা।
আর এ নাটকে এমনই একটি দৃশ্যে দেখা যাবে তাদের। শামীম জামান পরিচালিত নাটকটির নাম ‘বোকা খোকা’।
নাটকের গল্প প্রসঙ্গে শামীম জানান, গ্রামের সহজ সরল ছেলে খোকা। সহজ সরল বলে সবাই তাকে বোকা খোকা বলে ডাকে। খোকা খুব রসগোল্লা খেতে পছন্দ করেন।
image_268166_0.mosarrof-02thereport24

রসগোল্লা খাওয়ার কথা বলে যে কোনো কাজ করানো যায় বোকা খোককে দিয়ে। ফটিক নামে এক ছেলে যার মাথায় সব সময় দুষ্ট বুদ্ধি থাকে। সে খোকাকে রসগোল্লা খাওয়ার কথা বলে জবার কাছে একটা ঠিঠি দিতে বলে। সেই চিঠি দিতে গিয়ে বোকা খোকা নানাভাবে শায়েস্তা হয়। জবা যে বোকা খোকাকে পছন্দ করে সেটা বোকা খোকা বুঝতে পারে না। ফটিক জবাকে বিয়ে করার জন্য নানা ফন্দি আটে।'বোকা খোকা'য় প্রভা


নাটকটিতে শামীম জামান ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে অভিনয়ে করেছেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদের ৫ম দিন রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ‘বোকা খোকা’ নাটকটি।
,

মেহেদি রাঙানো হাত নিয়েই শুটিংয়ে সুমাইয়া শিমু 

এইতো মাত্র বিয়ে হলো। হানিমুনেও এখনো যাওয়া হয় নি। এখনও হাতের মেহেদির রঙ মুছে নি, এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন অভিনয় নিয়ে অভিনেত্রী সুমাইয়া শিমু।  image_268158.92c54d1b103bae8b98e3e1c538a579b6-1

গতকাল শনিবার থেকে ‘ব্রিফকেস’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকটি পরিচালনা করেছেন সনি চৌধুরী, লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। শিমু ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান ও পাভেল ইসলাম। কোরবানির ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা