শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকা রঙের কাপড় চিনবেন যেভাবে

news-image

নতুন জামা কাপড় কেনার শখ কার না থাকে৷ নিত্য নতুন ফ্যাশনের জিনিস কেনা অনেকেরই শখ৷ আর যাঁরা বেশি জামা কাপড় কেনেন তাদের মধ্যে সস্তাতে জামা কাপড় খোঁজার প্রবনতা বেশই৷ কিন্তু সস্তায় বা দামি যাই কিনুন না কেন? আপনার জামার রঙ হতে হবে পাকা৷ না হলে পুরো পয়সাই জলে৷ দু’দিন ব্যবহার করতে না করতেই জামা কাপড়ের রঙ ফেড হয়ে গিয়ে ঘর পরিষ্কারের ন্যাকড়া হয়ে যায়৷ তা ছাড়া কাপড়ে রঙ ভালো করে না বসলে তা আপনার ত্বকে লেগে ক্যানসার পর্যন্ত ঘটাতে পারে৷ তাই দরকার জামা কাপড়ের রঙ কতটা পাকা সেটা বুঝে কেনা৷ কিন্তু না ব্যবহার করে সে কথা আপনি বুঝবেন কি করে সেটাই ভাবছেন তো! উপায় আছে৷ আপনার জন্য রইল কাপড়ের রঙ চেনার কিছু টিপস৷

১. চোখে দেখেই আপনি বুঝতে পারবেন কাপড়ের রঙ পাকা কি না৷ কাপড়ের রঙ পাকা না হলে রঙটি স্বাভাবিক রঙের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখাবে। এক্ষেত্রে আপনি একই রঙের দুটি কাপড় পাশাপাশি রেখে যাচাই করতে পারেন৷ যে রঙটি দেখবেন কৃত্রিমভাবে উজ্জ্বল দেখাচ্ছে বুঝবেন সেটির রঙের আয়ু বেশি দিনের নয়৷
২. কাপড়ের রঙ উঠবে কি না সেটা বোঝার জন্য কাপড়ের এক কোণা একটু সাবান জলে ভিজিয়ে নিতে পারেন৷ তারপর কয়েক মিনিট রেখে হাত দিয়ে কচলে দেখুন। যদি রঙ ওঠে তাহলে বুঝবেন ঠকেছেন।
৩. কাপড়ের খানিকটা অংশ ভিজিয়ে নিন, তারপর ওপরে একটি সুতি কাপড় রেখে ইস্ত্রি করুন। সুতি কাপড়টি যদি সাদাই থাকে, তাহলে আপনার কাপড়ের রঙ পাকা। নাহলে আপনি ঠকেছেন।
রঙ পাকা না হলে কী করবেন?
১) কাপড়ের রঙ পাকা না হওয়ার অর্থ এই কাপড়টি টেকসই না। কিছুদিন পর এটি ফেড হয়ে যাবে৷ এক্ষেত্রে দোকানে এই কাপড় ফেরত নিয়ে যাওয়াই ভালো। যেহেতু সম্পূর্ণ কাপড়টি ধোয়া হয়নি, তাই ফেরত দিতে অসুবিধা হবে না।
২) খারাপ ফেব্রিকে রঙ ভালো করে বসে না, খারাপ রঙও এর জন্য দায়ি। বিষয় যাই হোক না কেন, পোশাকটি পড়ার কথা ভাববেন না। কাপড় থেকে যে রঙ উঠে উঠে আসে, সেটা হতে পারে আপনার ত্বকের ক্যান্সারের কারণও! তাই সাবধান৷f

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু