,

নিয়তি এমনই হয়

news-image

নিজস্ব প্রতিবেদক : সবকিছুই ঠিক ছিলো। অপেক্ষা শুধু ঢাকা থেকে অতিথিবৃন্দের আগমনের। ভোরে ঢাকা থেকে রওনাও হয়েছিলেন অতিথিবৃন্দরা। কিন্তু নিয়তির লেখা ছিলো অন্যরকম। অনুষ্ঠান মঞ্চে আসলো প্রধান অতিথির মৃত্যুর সংবাদ। মুহুর্তের অনুষ্ঠানস্থলে নেমে এলো শোকের ছায়া। নিমন্ত্রিত অতিথিদের জন্যে রান্না করা খাবার পাঠানো হলো মাদ্রাসা ও এতিমখানায়। পরিচিতি সভা আর মতবিনিময় অনুষ্ঠানের বদলে হলো রুহের মাগফিরাত কামনায় দোয়া।
রোববার ব্রাহ্মণবাড়িয়ায় ছিলো ঢাকার ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের পরিচিতি ও মত বিনিময় অনুষ্ঠান। শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারে দুপুরে আপ্যায়নের ব্যবস্থাসহ আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে চিকিৎসক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার প্রায় সাড়ে ৬’শ মানুষকে নিমন্ত্রন জানানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলার কথা ছিলো এই অনুষ্ঠান। কিন্তু সবই উলট-পালট করে দিলো একটি সড়ক দূর্ঘটনা। এই অনুষ্ঠানে যোগ দিতে হাসপাতালটির চেয়ারম্যান ডাক্তার সিরাজুল ইসলাম, তার বেয়াই সুমনা হসপিটালের জিএম আবদুল খালেক সকালে ব্রাহ্মণবাড়িয়ার পথে রওনা হন। নরসিংদী এলাকায় পৌছার পর সকাল সাড়ে ৭ টায় তাদের গাড়ি দূর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ডা. সিরাজুল ইসলাম,আবদুল খালেক ও চালক ইয়াছিন মারা যান। এ খবর পৌছার পর অনুষ্ঠান স্থলে নেমে আসে শোকের ছায়া। আয়োজনে ব্যস্ত হসপিটালটির কর্মকর্তা-কর্মচারীরা হতবিহবল হয়ে পড়েন। শোকে স্থির হয়ে পড়েন অনুষ্ঠান সফলে ব্যাতিব্যস্ত এই মানুষগুলো।
রোববার দুপুরে ঐ অনুষ্ঠানে গিয়ে দেখা গেছে শোকের আবহ। ফাকা মঞ্চ। মঞ্চের টেবিলের সামনে রাখা ফুলগুলোও সজীবতা হারিয়েছে। এরমধ্যে নিমন্ত্রিতদের যারা চলে এসেছেন কয়েকটি টেবিলে বসিয়ে দুপুরের খাবার দেয়া হয় তাদের। 
হসপিটালটির ডোর টু ডোর মার্কেটিং এর প্রকল্প পরিচালক রিয়াজুল মাহমুদ জানান- স্যারের মৃত্যু সংবাদ পাওয়ার পর সবই এলোমেলো হয়ে যায়। খাবার রান্না হয়ে যাওয়ায় আমরা সেগুলো আশপাশের মাদ্রাসা ও এতিমখানায় দিয়ে দেই। আর বাকী খাবার অতিথি যারা চলে এসেছেন তাদের মধ্যে পরিবেশন করা হয়।
নিমন্ত্রিতদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে নিয়ে হসপিটালের চেয়ারম্যান ও তার সঙ্গে নিহতদের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে হসপিটালটির একজন কর্মকর্তা রিয়াজুল মাহমুদ ডাক্তার সিরাজুল ইসলামের বর্ণাঢ্য জীবন বৃত্তান্ত পাঠ করে শুনান। চেয়ারম্যানসহ নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে