রাধিকায় ৪ ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধ ওষুধ বিক্রি ও চিকিৎসক না হয়েও রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় চারজন ফার্মেসী ব্যবসায়ীকে ৮২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় সদর উপজেলার রাধিকা বাজারে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাধিকা বাজারের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধ ওষুধ বিক্রি ও মজদু রাখা এবং চিকিৎসক না হয়েও রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে রাধিকা বাজারস্থ নাজমুল মেডিকেল হলের সত্ত্বাধিকারী নাজমুল হককে ৩০ হাজার টাকা জরিমানা, ভূইয়া মেডিকেল হলের সত্ত্বাধিকারী আবুল হাশেম ভূইয়াকে ৪০ হাজার টাকা, জীবন ফার্মেসীর সত্ত্বাধিকারী হোসেন বশিরকে দুই হাজার টাকা এবং চৌধুরী ফার্মেসীর সত্ত্বাধিকারী আনিসুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আবদুল কাদির নোমান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা মো. বাদল শিকদার, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদসহ আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার