বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকায় আসছেন সুস্মিতা সেন

news-image

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে আজ রোববার দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এর আগে ২০১১ সালে প্রথমবারের মত ঢাকায় এসেছিলেন বাঙালি বংশোদ্ভূত এ অভিনেত্রী।
আয়োজক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি ফ্যাশন শোতে অংশ নেবেন তিনি। মূলত তাকে এতে শো-স্টপার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনে বাংলাদেশ ছাড়াও ভারতের বেশ কয়েকজন খ্যাতনামা র্যাম্প মডেলও অংশ নেবেন।
আয়োজকরা জানিয়েছে, চুলের সৌন্দর্য বৃদ্ধিতে বিশ্বজুড়ে নারীদের আস্থার প্রতীক ট্রেসেমে। এই পণ্যটি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে ইউনিলিভার। নারীকে তার কেশবিন্যাসে স্বাধীনতা দিতে পণ্যটি বিখ্যাত হেয়ার আর্টিস্টদের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য বলে দাবি তাদের। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় তারা আয়োজন করছে একটি আন্তর্জাতিক ফ্যাশন শো।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মীম, মেহজাবিন চৌধুরী প্রমুখ। এতে গান পরিবেশন করবেন এলিটা ও জোহাদ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে