,

মা হলেন মৌসুমী নাগ

news-image

অভিনয়শিল্পী মৌসুমী নাগ ছেলে সন্তানের মা হলেন। জানা গেছে, আজ সকাল ১১ টায় ইউনাইটেড হাসপাতালে মৌসুমী নাগ-শোয়েব দম্পতির প্রথম সন্তান পৃথিবীতে এসেছে। জন্মের আগেই ছেলের দুটা নামও ঠিক ছিল। মৌসুমী নাগ এখনো অপারেশন থিয়েটারে। তিনি বেরোলেই নাম দুটোর মধ্যে একটা নাম নির্ধারণ করা হবে।

স্বামী শোয়েব অভিনয়শিল্পী জানিয়েছেন, ‘বাবা হওয়ার পর থেকেই একদম ঘোরে আছি। ঘোরটা কিছুতেই কাটছে না। আমি অনেক আনন্দিত হলে এমনটা হয়।’ প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯শে আগস্ট অভিনেতা শোয়েবকে বিয়ে করেন মৌসুমী নাগ। এর আগে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ভাই মিঠু বিশ্বাসের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে তার। সে সংসারে একটি ছেলে রয়েছে। এই ছেলেসহ শোয়েবের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মৌসুমী। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রার্থনা’, তন্ময় তানসেনের ‘রান আউট’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাদুটি মুক্তির অপেক্ষায় আছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে