,

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

news-image

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ ও বদলীকৃত দুই শিক্ষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেছে। আজ রবিবার সকাল ১০ টায় জেলা শহরের বীণাপাণি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এ বিক্ষোভ মিছিল করে। তারা স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবির  পাশাপাশি বদলিকৃত দুই শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবি জানায়। মিছিলটি স্কুলের সামনে থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে তারা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছে।

এ ব্যাপারে, ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইমরান আলী বলেছেন, স্কুলের ইসলাম ধর্মের শিক্ষক আবুল কাশেম দীর্ঘ ১৩ বছর ধরে একই স্কুলে শিক্ষকতা করে আসছেন। তিনি শিক্ষক সমিতির একটি সভায় আমাকে মারধরের চেষ্টা চালান। বিষয়টি কর্তৃপক্ষ জেনে ওই শিক্ষককে বদলি করেছেন। প্রদীপ বালা নামে অন্য শিক্ষককে তার আবেদনের প্রেক্ষিতে বদলি করেছেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে একটি মহল অন্য দিকে নিয়ে ফায়দা নেবার চেষ্টা করছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ