বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরশি খানকে ধর্ষণ ও হত্যার হুমকি!

news-image

পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সর্ম্পকের কথা 'স্বীকার' করে আলোচনায় আসা আরশি খানকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় এই মডেল-অভিনেত্রী শনিবার সকালে এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন। ভারতের স্ব-ঘোষিত ধর্মগুরু রাধে মাকে নিয়ে মন্তব্যের জন্য তারই সমর্থকরা আরশিকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। টুইটারে আরশি বলেন, রাধে মাকে নিয়ে মন্তব্যের জন্য তার সর্মথকেরা ফেসবুক ও টুইটারে আমাকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছে। আমার মুখে অ্যাসিড নিক্ষেপেরও হুমকি দেওয়া হয়েছে।
 
পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে আরশির সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছিল নানা মহলে। সম্প্রতি সেই জল্পনাকেই স্বীকার করে আলোচনায় আসেন আরশি খান। আরশি টুইটারে বলেন, 'আফ্রিদির সঙ্গে আমার যৌন সম্পর্ক হয়েছে। কার শয্যাসঙ্গী হব, সে ব্যাপারে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালবাসার।' চলতি মাসের প্রথম সপ্তাহে স্ব-ঘোষিত ধর্মগুরু রাধে মাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে আলোচিত অভিনেত্রী আরশি বলেন, মধুচক্র চালান রাধে মা। আরশি দাবি করেন, রাধে মার প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এই মধুচক্রের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাবও দেওয়া হয় তাকে।  

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা