রবিবার ঢাকায় র‌্যাম্পে হাঁটবেন সুস্মিতা সেন

news-image

সাবেক বিশ্ব সুন্দরী ও আন্তর্জাতিক তারকা সুস্মিতা সেন ঢাকার র‌্যাম্পে হাঁটবেন রবিবার। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড আয়োজিত একটি আন্তর্জাতিক মানের ফ্যাশন শো ইভেন্টে অংশ নিতে শনিবার বাংলাদেশে এসেছেন তিনি।

নারীর হেয়ার স্টাইলের বিখ্যাত ব্র্যান্ড ‘ট্রেসেমে’-এর বাংলাদেশে লঞ্চিং উপলক্ষে ইউনিলিভার আয়োজন করেছে আন্তর্জাতিক মানের ফ্যাশন শো ইভেন্ট। ট্রেসেমে ফ্যাশন শো আলোকিত করতে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের এই সফর বলে আয়োজকরা জানিয়েছেন।

সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য ফ্যাশন শো’তে আরও উপস্থিত থাকবেন লাক্সতারকা সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীসহ দেশের নামী-দামী তারকাশিল্পীরা। আর অতিথিদের গানের মুর্ছনায় সম্মোহিত করতে আরও উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী এলিটা ও জোহাদ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ