,

কসবার নান্টু সিঙ্গাপুরে নিহত

news-image

সিঙ্গাপুরে নান্টু (৩৩) নামে একজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া রাজীব নামে আরেক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সিঙ্গাপুরের পতন পাছির এলাকায় রেফালিং কনস্ট্রাকশনে হাউজকিপার হিসেবে কাজ করতেন তারা। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিঙ্গাপুরে কর্মরত রোমান নামে আরেক বাংলাদেশি শ্রমিক জানান, কর্মরত অবস্থায় নান্টু এবং রাজীব একসঙ্গে একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে যান। নিহত নান্টুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চণ্ডিদুয়ার গ্রামে। দুই সন্তানের বাবা নান্টু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দূতাবাসের সহায়তায় সোমবার রাতে তার মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। আহত রাজীবের বাড়ি ভৈরব।

জানা যায়, নিহত নান্টু ক্ষতিপূরণ হিসেবে তার ইন্স্যুরেন্সের অর্থ পাবেন। তবে সব প্রক্রিয়া শেষ করতে তা পেতে আরো কিছু দিন সময় লাগবে। সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, গত এক মাসে নান্টুসহ পাঁচজন বাংলাদেশি দেশটিতে মারা গেছেন। এদের মধ্যে দুর্ঘটনাজনিত কারণে মারা গেছেন দুজন। বাকিদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রত্যেকের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ