,

প্ল্যাকার্ডের ব্যাখ্যা দিলেন তরুণী

news-image

মন পাবি, দেহ পাবি, তবু ভ্যাট পাবি না। ভ্যাট প্রত্যাহারের দাবিতে এমন একটি স্লোগান লেখা প্ল্যাকার্ড ঘুরছে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের হাতে হাতে। ওই প্ল্যাকার্ড নিয়ে দাড়ানো এবং ওই প্ল্যাকার্ডের স্লোগানে ঠিক কী বুঝিয়েছিলেন তার ব্যাখ্যা দিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাদিয়া রহমান বাঁধন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে তিনি সাবেক ইস্ট ওয়েস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও বর্তমানে শিক্ষার্থী নন। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতেই সেখানে গিয়েছিলেন।
শুক্রবার তিনি নিজের ফেসবুকে
স্লোগানের ব্যাখ্যায় লিখেছেন, ‘যদি সরকার আমাদের কথা মানে তাহলে আমরা সরকারের উপর খুব হ্যাপি হবো (মন পাবি)। যদি পুলিশ দিয়ে গুলি করতে চাই তাও রেডি আছি (দেহ পাবি), কিন্তু কোনো ভ্যাট নয়।’
তিনি আরও লিখেছেন, ‘এই সিম্পল কথাটা না বুঝে যারা উল্টা-পাল্টা কমেন্ট করছে তাদের কিছু বলার নেই আমার। অন্যদের শ্রদ্ধা করলেই কেবল আপনি কারো কাছ থেকে শ্রদ্ধা পেতে পারেন।’
বাঁধন তার ফেসবুকে আরেক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইস্ট ওয়েস্টেরও সাবেক শিক্ষার্থী। বেশ ভালো একটি প্রতিষ্ঠানে বেশ ভালো একটি পদে কর্মরত আছি। কাল ইউআইটিএস শিক্ষার্থীদের সঙ্গে এই প্ল্যাকার্ডসহ ছবিটা তুলেছিলাম। তারপর বসুন্ধরা গেটে গিয়ে বসেছি। আরো অনেক প্ল্যাকার্ড হাতে নিয়ে ছবি তুলেছি কিন্তু কোনোটাই আমার নিজের (প্ল্যাকার্ড) না। এই ছবিটা ভাইরাল হয়েছে কারণ আমি মেয়ে এবং লেম মেন্টালিটির কিছু মানুষ আছে। এই প্ল্যাকার্ডের লেখাটা ফানি (মিনিংলেস না, কিন্তু সেটা বোঝার ক্ষমতা সবার নেই)। আমি মেয়ে বলে আসলে আমার প্ল্যাকার্ড ধরা ঠিক হয়নি, ঘরে বসে অন্যরা কে কি করলো সেটা দেখে চুলকানো ঠিক ছিল, তাই না? আমি নিজেকে মানুষ ভাবতে পছন্দ করি, নিজেকে সেভাবেই ট্রিট করি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ