বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুরু

news-image

বাংলাদেশ ও রাশিয়ার যৌথ সাংস্কৃতিক চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গ শহরে শুরু হলো বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। উৎসবের শিরোনাম 'হ্যান্ড ইন হ্যান্ড, হার্ট টু হার্ট'। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে উৎসবে যোগ দেওয়া দলে আছেন মমতাজ, শিবলী মহম্মদ, শামীম আরা নীপা, প্রিয়াংকা গোপের মতো শিল্পীরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো ১৯৭২ সাল থেকে বিদ্যমান সাংস্কৃতিক চুক্তির আওতায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১৩ সালে ২০১৩-২০১৫ মেয়াদে একটি যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর সে জন্যই ১০-১৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব।
১৩ সেপ্টেম্বর মস্কোর সকোলনিকি পার্কের মুক্তমঞ্চে থাকছে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। ১৪ সেপ্টেম্বর মস্কোর মলয় থিয়েটারের লবিতে আলোকচিত্র প্রদর্শনী ও এরপরে মিলনায়তনে দ্বিতীয় দফায় শিল্পীদের পারফর্ম্যান্স থাকছে।
এরপর সাংস্কৃতিক দলটি সেইন্ট পিটার্সবার্গের উদ্দেশে মস্কো ত্যাগ করবে। সেখানে একটি থিয়েটার হলে তারা অংশ নেবেন সাংস্কৃতিক আয়োজনে।
সাংস্কৃতিক সফর নিয়ে শিবলী মহম্মদ বলেন, ''আমাদের দেশে প্রায়ই বিদেশী শিল্পীরা এসে পারফর্ম করে যাচ্ছেন। আমরা শিল্পীরা সরকারি সফর একেবারেই পাই না। ১৯৯৫ সালে একবার এক সফরে গিয়েছিলাম রাশিয়া। তার অনেক বছর পর আবার রাশিয়া যাচ্ছি। একটু অন্যরকম লাগছে।''
তিনি জানান, তার নাচের দল নৃত্যাঞ্চলের ৩০ জন শিল্পীর পাশাপাশি এ সফরে অংশ নেবে মণিপুরি নাচের একটি দল।
অন্যদিকে প্রিয়াংকা গোপের এটাই প্রথম রাশিয়া সফর। এই সফরে তিনি পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি। ''আমার ওপর অনেক বড় দায়িত্ব। রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত গাওয়ার পাশাপাশি তাদের নিয়ে কথাও বলতে হবে আমাকে। এ সুযোগ আমার জন্য সত্যি বিশেষ কিছু।''

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা