,

সানির উত্তেজক অভিনয় ধর্ষণকে উসকে দিচ্ছে: রাখি

news-image

পর্নো জগত থেকে বলিউডে আসা সানি লিওনকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা উচিত— ‘কনট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্তের এই মন্তব্য ঘিরেই শোরগোল শুরু হয়েছে বলিউড পাড়ায়।
বেশ কয়েক বছর হল সানি পর্নো সিনেমা থেকে বেরিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন। তবুও কন্ডোম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন কিংবা ছবিতে গানের উত্তেজক দৃশ্যে অভিনয়ের জন্য তাকে সমালোচনা শুনতে হয়েছে বারবার।
 
is
এবার সেই আসরে নামলেন রাখিও। সম্প্রতি তিনি বলেন, সানি পর্দায় এমন দৃশ্যে অভিনয় করছেন যা সাধারণ মানুষকে উত্তেজিত করে তুলছে। আর সে জন্যই বাস্তবে ধর্ষণ বাড়ছে। তাই ওকে ভারত থেকেই বের করে দেওয়া উচিত। তার মতে, পুরো জামাকাপড় পরে কাজ করলেই সানিকে অভিনয় করতে দেওয়া উচিত।
 
দিন কয়েক আগেই উত্তর প্রদেশের গাজিপুরে একটি র‌্যালিতে যোগ দিতে গিয়েছিলেন বাম নেতা অতুল আনজন। সেখানেই দেশজুড়ে মেয়েদের ওপরে অত্যাচার সম্পর্কে বলার সময়ে সানি লিওনের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, সানি লিওন নামে এক অভিনেত্রী আছেন। তিনি অনেক পর্নো ছবিতে কাজ করেছেন। এখন তিনি কন্ডোম প্রস্তুতকারক সংস্থার হয়ে একটি অশ্লীল বিজ্ঞাপন করেছেন। বারবার এই বিজ্ঞাপন টিভি চ্যানেলে, সংবাদমাধ্যমে দেখানোর ফলেই ধর্ষণের মতো ঘটনা বেড়েছে।
sanilion1
 
রাখির মন্তব্য নিয়ে মুখ না খুললেও অতুলের মন্তব্যের পর জন্য টুইটারে সানি জানিয়েছিলেন, ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিক মতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।
sani
 
অভিনেত্রী রাখি সাওয়ান্তের নামের সঙ্গেও জড়িয়ে রয়েছে বিতর্ক। সমালোকচদের মতে, সানির বিষয়ে মন্তব্য করার আগে রাখির নিজের দিকটাও ভাবা উচিত।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা  

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে