,

সোনাক্ষীর ‘ধন্যবাদ’!

news-image

সোনাক্ষী সিনহাসময় কত দ্রুত চলে যায়। দেখতে দেখতে বলিউডে পাঁচটি বছর পার করে দিলেন সোনাক্ষী সিনহা। ২০১০ সালের ঠিক আজকের দিনে; ১০ সেপ্টেম্বরে বলিউডে পা রেখেছিলেন শত্রুঘ্ন সিনহা তনয়া সোনাক্ষী। এ পাঁচটি বছর সফলভাবে বলিউডে পার করতে পারায় বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী-ভক্ত সকলকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন তিনি।
আজ দুপুরের দিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সকলকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেন ‘দাবাং’খ্যাত এই অভিনেত্রী। ২০১০ সালে সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষী। টুইটে ধন্যবাদ জানাতে গিয়ে সোনাক্ষী লিখেছেন, ‘১০ সেপ্টেম্বর দাবাংয়ের পর পাঁচ বছর পার হয়ে গেল।89e80afcff2bb3a0138-26

মানে সোনাক্ষীর পাঁচ বছর! আপনাদের জন্য আজকের আমি, আমার সঙ্গে দারুণ এই অভিযাত্রার জন্য সকলকে ধন্যবাদ।’ সোনাক্ষী তাঁর ভক্তদের ধন্যবাদ জানাতেই পারেন; তাই বলে কী সালমান খানকে ভুলে যাবেন? তা তিনি ভুলেননি। আলাদা আরেকটি টুইটে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সালমান ও আরবাজ খানকে। সোনাক্ষী লিখেছেন, ‘দাবাং থেকে ফোর্স টু … সব কৃতজ্ঞতা সালমান ও আরবাজ খানকে! পথ দেখানোর জন্য ধন্যবাদ।’ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দারুণ জনপ্রিয় বলিউডের এই অভিনেত্রী। ৫০ লাখেরও বেশি অনুসারী রয়েছে তাঁর।
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে