বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয়: অর্থমন্ত্রী

news-image

বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার হবে না এবং ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে সিলেটে এক সংবাদ সম্মেলনে একথা জানান অর্থমন্ত্রী।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ভ্যাট দেয়ার দায়িত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষার্থীদের নয়। অর্থমন্ত্রী তার সংবাদ সম্মেলনে এনবিআরের সিদ্ধান্তকেই সমর্থন জানালেন।

অর্থমন্ত্রী বলেন, ‘৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় করা হবে। এর জন্য শিক্ষার্থীদের ফি বাড়ানো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচিত নয়।’

ভ্যাট নিয়ে ব্যাখ্যায় এনবিআর বলেছে, ভ্যাট আরোপের কারণে টিউশন ফি বাড়ার সুযোগ নেই। বর্তমান টিউশন ফি’র মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ভ্যাট পরিশোধের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষার্থীদের নয়।

৪ জুন এনবিআর যে এসআরও জারি করেছিলো সেখানে শিক্ষার্থীরাই সমুদয় অর্থের উপর ভ্যাট দেবে বলে উল্লেখ ছিলো। এই ব্যাখার ফলে জাতীয় বাজেটে আরোপিত ৭.৫% ভ্যাট এখন থেকে দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট পাশের পর থেকেই শিক্ষার্থীদের ভ্যাট মুক্ত আন্দোলন চলছে। গতকাল বুধবার ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপরে পুলিশের ছররা গুলিবর্ষণের ঘটনায় আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম