,

বিজয়নগরে অটোরিকশা-অটোটেম্পু চলাচলে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

news-image

বিশেষ প্রতিনিধি : মহাসড়কে বিকল্প ব্যবস্থা ছাড়া সিএনজি চালিত অটোরিকশা-অটোটেম্পু চলাচলে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং মহাসড়কে পৃথক লেনের দাবিতে ব্রাহ্মণবড়িয়ার বিজয়নগরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপজেলা অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক সংগ্রাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট-মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। মানববন্ধনে কয়েক শতাধিক অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করে। মানববন্ধনে বিজয়নগর উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ মারফত আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আামিন প্রমুখ। বক্তারা বিকল্প ব্যবস্থা ছাড়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত মহাসড়কে পৃথক লেন তৈরি করে সিএনজি অটোরিকশা চলাচল করতে না দিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে চান্দুরা বাস স্ট্যান্ড এলাকা গিয়ে শেষ হয়।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে