বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাট প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

news-image

চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ফির ওপর ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রতিবাদে দ্বিতীয় দিনেও বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাজধানী রামপুরা ব্রিজে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এতে প্রগতি সরণীর সড়কে দুই পাশে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, যাঁরা ভ্যাট আরোপ করেছেন, তাঁদের সন্তানরা বিদেশে পড়েন। কাজেই আমাদের নিয়ে তাঁদের কোনো চিন্তা নেই। একদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি দেবে, অন্যদিকে আমাদের ওপর ভ্যাট আরোপ করবে। এটি সরকারের বিমাতাসুলভ আচরণ।
এদিকে সমাবেশে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোভন বলেন, আমরা সরকারের বিরুদ্ধে কিছু করছি না। আমরা সরকারের অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছি। আমরা এর আগে নানাভাবে তাদের কাছে বার্তা পৌঁছাতে চেষ্টা করেছি; কিন্তু তারা আমাদের কথা রাখলেন না।
ইউল্যাবের শিক্ষার্থী বলেন, শিক্ষার ওপর ভ্যাট, এটা একটি হাস্যকর ব্যাপার। পণ্যের মতো শিক্ষার ওপর ভ্যাট আরোপ সত্যিই শিক্ষাকে পণ্যে রূপান্তর করা সরকারের অপপ্রয়াস।
সমাবেশে উপস্থিত হওয়া প্রত্যেক শিক্ষার্থীরা দাবি ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলছেন, এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা