বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রোপচার করে গল ব্লাডার থেকে বের হল ১১১০টি পাথর

news-image

নজিরবিহীন বললে কি বেশি বলা হয়! অস্ত্রোপচার করে এক ছাত্রীর পিত্তথলি থেকে ১১১০টি পাথর বের করলেন পিজি (এসএসকেএম) হাসপাতালের ডাক্তাররা। কোমল বাজাজ। বয়স ২৩। মাসখানেক আগে নিউ আলিপুর কলেজের তৃতীয় বর্ষের বি কম-এর ওই ছাত্রীর তলপেটে প্রবল ব্যথা শুরু হয়। যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কোমলকে। পরীক্ষা-নিরীক্ষার পর গল ব্লাডারে স্টোন ও প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। এক সপ্তাহ চিকিৎসার পর পিজিতে স্থানান্তরিত করা হয় কোমলকে। ভর্তি করা হয় উডবার্ন ওয়ার্ডের ১১বি নম্বর কেবিনে ডা. মাখনলাল সাহার অধীনে সোমবার ল্যাপারোস্কোপিক কোলেভিসটেকটমি অস্ত্রোপচার হয়। ল্যাপারোস্কোপি পদ্ধতিতে গল ব্লাডার স্টোন অপারেশন খুবই সহজ হয়ে গেছে। কিন্তু, কোমলের ক্ষেত্রে সার্জেনরা সমস্যায় পড়েন। এক এক করে পিত্তথলি থেকে বেরিয়ে আসে ১১১০ টি পাথর। এত পাথর দেখে ডাক্তার ও রোগিণী সবাই চমকে যান। ছোট ফুটো দিয়ে এতগুলি পাথর সরাতে প্রাথমিকভাবে সমস্যায় পড়েন ডাক্তাররা। কিন্তু চিকিৎসক মাখনলাল সাহা ও তাঁর সহকারী চিকিৎসকরা মুন্সিয়ানার সঙ্গে অস্ত্রোপচারের কাজ শেষ করেন। বের করেন পাথর। কোমল এখন বিপন্মুক্ত। মাখনলাল সাহা জানান, "দু'মাস আগে এক নারীর গল ব্লাডার থেকে অপারেশন করে ৩৬০টি পাথর বের করেছিলাম। এবার সংখ্যাটা তিনগুণ হয়ে গেল। এত পাথর নজিরবিহীন।"  অস্ত্রোপচারের ক্ষেত্রে মাখনলালবাবুকে সাহায্য করেছেন ডা. সৌমেন দাস, ডা. প্রকাশ ভগত, ডা. চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁরাও পাথরের সংখ্যা দেখে চমকে গিয়েছেন। জানিয়েছেন, গল ব্লাডারে এত পাথর তাঁরা কখনও দেখেননি। শোনেনওনি। এই অভূতপূর্ব ঘটনার শরিক হতে পেরে তাঁরাও খুশি।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা