,

নতুন অ্যালবামে ‘র‌্যাপ’ শোনাবেন সেলেনা, গীতার জুতায় বিদ্যা বালানের পা!

news-image

বয়স মাত্র ২৩। এর মধ্যেই হলিউডি গানের জগতে বেশ পরিচিত মুখ সেলেনা গোমেজ। র‌্যাপ মিউজিকের অনুপ্রেরণায় তাঁর আগামী অ্যালবাম তৈরি করেছেন গায়িকা। যদিও ‘ফিল গুড’ গান গাইতেই পছন্দ করেন তিনি। সেলেনার কথায়, ‘‘এবার একদম অন্য রকম গান গেয়েছি আমি। সাধারণত এমন গান গাইতে ভাল লাগে, যা শুনে নাচতে পারবেন শ্রোতারা।’’
সেলেনা মনে করেন, মানুষের গান শোনার অভ্যেস এখন বদলে গেছে। গান গাওয়ার সময় সে কথা মাথায় রাখেন তিনি। তাই তাঁর পারফরমেন্স পছন্দ করেন সব বয়সের শ্রেতারাই। তবে এবার একটু অন্য স্বাদের গান গেয়েছেন তিনি। কারণ নিজেকে একজন ‘ভার্সেটাইল সিঙ্গার’ হিসাবেই প্রতিষ্ঠিত করতে চান সেলেনা।

 


গীতার জুতায় বিদ্যা বালানের পা!

‘টাইপকাস্ট’ অভিনেত্রী হওয়া তাঁর না-পছন্দ। বড় পর্দায় ইতিমধ্যেই বিভিন্ন চরিত্রে তাঁকে দেখেছে দর্শক। তিনি বিদ্যা বালান। এবার নাকি শাম্মি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী গীতা বালির অভিনয় করা চরিত্রে দেখা যাবে তাঁকে। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।image_266740.11

জানা গেছে, এক সময়ের নামজাদা অভিনেতা তথা পরিচালক ভগবান দাদার বায়োপিক তৈরি হচ্ছে মরাঠিতে। ‘এক আলবেলা’ নামে সেই ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা। ‘এক আলবেলা’র পরিচালক তাঁর কাছে এই প্রস্তাব দেওয়ার পর তা প্রাথমিকভাবে পছন্দই হয়েছে নায়িকার। ‘আলবেলা’ ছবির কিছু দৃশ্য এবং গান এই নতুন ছবিতেও ব্যবহার করা হবে। মূল ছবিটিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন গীতা বালি। ‘এক আলবেলা’তে সেই চরিত্রটিতেই দেখা যাবে বিদ্যাকে। অভিনয়ের নিরিখে বিদ্যা গীতাকে ছাপিয়ে যান কি না এখন সেটাই দেখার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ