,

গরুর মাংস নিয়ে মন্তব্য করে বিপাকে সোনাক্ষী

news-image

একদিনের ব্যবধানে গোমাংস নিষিদ্ধ হওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বলিউডের দুই সুন্দরী। দুইদিন আগে মহারাষ্ট্রে সপ্তাহব্যাপী জৈন উৎসবের সময় গোমাংস নিষিদ্ধ হওয়া নিয়ে মন্তব্য করে টুইটারে আক্রান্ত হন সোনম কপুর।
মঙ্গলবার একই বিষয় নিয়ে টুইট করে ব্যাপক তোপের মুখে পড়েছেন ‘দাবাং’ তারকা সোনাক্ষী সিনহা।
গোমাংস বিক্রিতে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মঙ্গলবার রাতে এক টুইটে সোনাক্ষী জানান, এটা কোনো মুক্তবুদ্ধির দেশের কাজ নয়। বরং বলতে হয় ব্যানিস্তান।
sonakhi
তিনি আরও লিখেন, তাহলে কেন অজ্ঞতা/অবজ্ঞাকে ব্যান করা হচ্ছে না? আসামের খাদ্যহীন মানুষের কী হবে? আগে মানুষকে গুরুত্ব দিতে হবে।
এর পর টুইটারে বেশ তোপের মুখে পড়েন সোনাক্ষী। এর আগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধনের উদ্দেশে করা একটি টুইটের প্রসঙ্গ টেনে আনেন অনেকে। ওই টুইটে তিনি পশুর ওপর পরীক্ষা করে বাজারে ছাড়া প্রসাধনী নিষিদ্ধ করার কথা বলেন। এখন নিষেধাজ্ঞা বিরোধিতাকে অনেকে সোনাক্ষীর দ্বিচারিতা বলছেন।
এবারই প্রথম নয়, এর আগেও টুইটারে তোপের মুখে পড়েছেন হালের এ জনপ্রিয় নায়িকা। এমনকী, অনেকে তার স্থূলতা নিয়ে কথা বলেছেন। সে সময় তার পক্ষে বলিউডের অনেক সেলিব্রেটি টুইট করেন।
সোনাক্ষী বর্তমানে হাঙ্গেরীর বুদাপেস্টে অবস্থান করছেন। সেখানে চলছে নতুন সিনেমা ‘ফোর্স ২’র দৃশ্যায়ন। এতে তার বিপরীতে আছেন জন আব্রাহাম।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ