ঈদ ধারাবাহিকে একসঙ্গে ওরা ৪ জন

news-image

প্রথমবারের মতো একসঙ্গে এক নাটকে অভিনয় করছেন মিথিলা, বাঁধন, আশা ও নাদিয়া মিম। রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক ‘দুষ্টু ছেলের দল’ নাটকে একসঙ্গে এ চার তারকাকে দেখা যাবে। এরইমধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘রনির সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। তাই এবারের ঈদে কোনো কাজ করার ইচ্ছা না থাকলেও কাজটি করছি। বেশ ভালোলাগা নিয়েই কাজটি করছি।’ বাঁধন বলেন, ‘রেদওয়ান রনি ভাইয়ের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। তিনি বেশ স্বাধীনতা দিয়ে, আরাম দিয়ে কাজ আদায় করে নেন।’ আশা বলেন, ‘আমি তো সত্যি বলতে অনেক এক্সাইটেড। কারণ প্রথমবার মিথিলা ও বাঁধন আপুর সঙ্গে কাজ করছি। তারা আমাকে খুব সহযোগিতা করছেন।’ আসছে ঈদে এনটিভিতে এ ধারাবাহিক নাটকটি দেখা যাবে বলে নির্মাতা জানান।
 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ